বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ২টায় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদ মাঠ (ছোট বাজার) প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সাবেক সফল ছাত্রদল সভাপতি, ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন্দ রতন। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইবনে খালিদ এবং কে.এম. আসাদুজ্জামান পাইলট।
দোয়া মাহফিলে শহীদ নায়েক জাবেদ আলীর সন্তানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাবিবুল্লাহ ডালিম, তাহের উদ্দিন, উদয়ন ক্রীড়া চক্র ক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির নেতা কামরুজ্জামান রিপন (মহানগর যুবদলের সহ-সভাপতি), রিপন আকন্দ, ফরহাদ হোসাইন পারভেজ মিন্টু, ইকবাল, বাচ্চু মাসুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাতিদলের নেতাকর্মীরা।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মজনু এবং সাবেক সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, অভিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের নেতা মো. হাবিবুল্লাহ হাবু।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।