1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন যাত্রী সহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকেলে দৌলতদিয়া ঘাটের পন্টুনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষমাণ ছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি সামনের দিকে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই পন্টুন থেকে ছিটকে পদ্মা নদীতে যাত্রী সহ উল্টে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজে হাত বাড়ান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রাণহানির ঠিক কতজন তা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি।

দুর্ঘটনার ফলে ঘাটে যানবাহন পারাপারে সাময়িক বিঘ্ন ঘটে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসটিকে পানি থেকে টেনে তোলার জন্য রেকার আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »