1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

সন্ধ্যায় ভিয়েতনাম লড়াইয়ে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়ক। ছবি : বাফুফে

একেবারে সহজ একটা খেলা- প্রীতি ম্যাচ। অথচ ম্যাচের আবহ বলছে ভিন্ন কথা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কেবলই প্রীতির মধ্যে নেই। একদলের কাছে এটি হয়ে উঠেছে নিজেদের যাচাইয়ের মঞ্চ, আরেক দলের জন্য জয়টা দরকার ফিফা র‍্যাংকিং ঠিক রাখতে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের মুখোমুখি হবেন জামাল-হামজারা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে দুদলের চোখই থাকবে জয়ে।

ফিফা র‍্যাংকিংয়ে ভিয়েতনাম আছে ১০৩ নম্বরে। বাংলাদেশ ১৮১ তম স্থানে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সাম্প্রতিক দিনে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, অন্তত র‍্যাংকিংয়ের দিক থেকে। তবে, ভয় পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ হাভিয়ের কাবরেরার মতে এটি খেলোয়াড়দের শক্তিমত্তা যাচাইয়ের বড় সুযোগ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘ভিয়েতনাম এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দল। আমরা অবশ্যই জয়ের জন্য নামব। সিঙ্গাপুর ম্যাচের আগে এমন দলের বিপক্ষে খেলাটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

ভিয়েতমানের অধিনায়ক দো দুয় মানহকের চিন্তা র‍্যাংকিং নিয়ে। তিনি বলেন, ‘এটি প্রীতি ম্যাচ হলেও আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব, কারণ এর ফলাফল ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »