1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

আখালিয়ায় ৪৭০ বেতাল মদ, বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মারুফ আহমেদ, মাধবদী (নরসিংদীর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মোঃ আবু তাহের (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ৯টায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম ও এসআই (নিরস্ত্র) ইউসুফ আহমেদসহ পুলিশের একটি চৌকস দল আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক রুস্তম আলীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারের চালান জব্দ করা হয় এবং আবু তাহেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আবু তাহের আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও দুই আসামির নাম প্রকাশ করেছে। তারা হলো—জামাল ও নূর মোহাম্মদ। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

উল্লেখ্য, এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »