1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

কালীগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান (৫৩) তার ছেলে আবু সেলিমের নিখোঁজ হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর ১১৯০ এবং ট্র্যাকিং নম্বর 30VXS2 (তারিখ: ২৩ এপ্রিল ২০২৬)।

অপরদিকে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের বাসিন্দা মোছাঃ ফিরোজা খাতুন (৩০) তার ছেলে মোঃ মোজাহীদ হোসেন নিখোঁজ হওয়ার ঘটনায় আরেকটি জিডি দায়ের করেছেন। যার নম্বর ১১৮৯ এবং ট্র্যাকিং নম্বর GSX64D।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে দুই কিশোর নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় দুই পরিবারই চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অভিভাবকদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিখোঁজ এক কিশোরের বাবা মতিয়ার রহমান বলেন,
“আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।”

অপরদিকে ফিরোজা খাতুন বলেন,
“আমার সন্তানকে ফিরে পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।”
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »