1. admin@newstolife.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচি

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা “মহান মে দিবস” লেখা ব্যানার ও সবুজ বেলুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সবশেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »