1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওবেকি এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২ মে) ভোর ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকি পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. আক্তারুল গাজী (৩৩) এবং আব্দুল্লাহ আল মামুন (২৪)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আক্তারুল গাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপরাধ স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »