1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, আটক ৩

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কৃত্রিম প্রজনন (এআই) কর্মী ও পশু চিকিৎসক অনিমেষ পরমান্য (৫০)কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে আলোচিত এই অপহরণকাণ্ডের মূল হোতা মো. আশরাফ ঢালী এখনও পলাতক রয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারি জব্বার গাজী, একই এলাকার শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের বনদস্যু হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্বার গাজী, মাহমুদুল হাসান ডন ও শাহিনুর রহমানসহ একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবনের মাথাভাঙা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশ রোববার রাতে সাড়াশি অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুর রহমানের মাধ্যমে অনিমেষকে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজারে ছেড়ে দেয়। এ সময় শাহিনুরকে আটক করা হয়।

তিনি আরও জানান, বেলা ১২টার দিকে স্থানীয়রা মিরগাং এলাকা থেকে জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আনছার ঢালীর ছেলে মো. আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তিনি কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামে বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, অপহরণের পেছনে আশরাফ ঢালীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তবে অপহরণের পরও সোমবার সকাল পর্যন্ত তাকে এলাকায় ঘোরাফেরা করতে এবং ইউনিয়ন পরিষদে দেখা গেছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। অনিমেষ উদ্ধার হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত অভিযান পরিচালনা করলে আশরাফ ঢালীকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে আইনের আওতায় আনবে এবং এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিমেষ পরমান্য ও তার প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিল যৌথভাবে একটি জমি ক্রয়ের পরিকল্পনা করেছিলেন। প্রায় ২২ লাখ টাকা মূল্যের ওই জমির দলিল সংক্রান্ত কাজের জন্য শনিবার শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল।

এরই মধ্যে শনিবার দুপুরে গরুর চিকিৎসার কথা বলে অনিমেষকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে সুন্দরবন ভ্রমণের প্রলোভন দেখিয়ে কৌশলে বনের ভেতরে নিয়ে গিয়ে জলদস্যুদের সহযোগিতায় জিম্মি করা হয়।

উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য জানান, তার প্রতিবেশী আশরাফ হোসেন গরুর চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে বনের ভেতরে নিয়ে গিয়ে জিম্মি করে রাখা হয়। দুই দিন ধরে একটি নৌকায় আটকে রেখে তার হাত বেঁধে রাখা হয় এবং মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে দেরি হওয়ায় তাকে মারধরও করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »