1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ, মুক্তিপণের দাবি

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত বনজীবীরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।

ফিরে আসা বনজীবী আকবর আলীসহ অন্যান্যরা জানান, গত ২৬ ও ২৮ এপ্রিল পৃথক দলে ভাগ হয়ে বনজীবীরা কদমতলা স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এর মধ্যে ইসমাইল শেখ মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।

রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা দুটি নৌকাযোগে সেখানে পৌঁছে। পরে তিনটি নৌকা ঘিরে ধরে অস্ত্রের মুখে ইসমাইল ও আব্দুল করিমকে জিম্মি করে নিয়ে যায়।

অপহরণকারীরা এখনও মুক্তিপণের পরিমাণ নির্ধারণ করে জানায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহরণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বজনরা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাতে চান না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃতদের উদ্ধার এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বনজীবী ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »