1. admin@newstolife.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

মাহমুদপুর বাজারে ট্রলি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

সাতক্ষীরা জেলার ৭নং আলিপুর ইউনিয়নের ব্যস্ততম মাহমুদপুর বাজার এলাকায় খড় বোঝাই একটি ট্রলি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (০৯ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খড় বোঝাই ট্রলিটি মাহমুদপুর বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, ট্রলিটি সড়কের উপর উল্টে পড়ে আছে এবং এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এসময় সড়কের বিভিন্ন স্থানে খড় ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসী দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ট্রলির চালক ও সহযোগীদের নিরাপদে সরিয়ে নেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মাহমুদপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন যান চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »