1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সরকারি লবণ প্রকল্পে গাছ কেটে লুটপাট

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়ন এলাকায় সরকারি সম্পদ চুরির অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৯ নং সোরা এলাকায় অবস্থিত একটি সরকারি লবণ প্রকল্প থেকে প্রায় ৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র কয়েকদিন ধরে পর্যায়ক্রমে এসব গাছ কেটে নিয়ে যায়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় নায়েবের নির্দেশে গ্রাম পুলিশের একজন দফাদার ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তার ওপর চড়াও হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালীদের কারণে সরকারি কাজে বাধা দেওয়া হলেও প্রশাসনিক পদক্ষেপে ধীরগতি দেখা যাচ্ছে।

অভিযুক্তদের তালিকা (স্থানীয় অভিযোগ অনুযায়ী) সাইদ (পিতা: হবি খাঁ) ফারুক খাঁ (পিতা: বাশার খাঁ) আলমগীর (পিতা: ফজের খাঁ) জবেদা (পিতা: হবি খাঁ) সাহেব আলী (পিতা: সলেমান খাঁ) স্থানীয় সচেতন মহল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপকূলীয় এলাকায় গাছ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সম্পদ প্রকাশ্যে লুটপাট এবং সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া আইনের শাসনের পরিপন্থী। তারা অবিলম্বে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি সম্পদ উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »