1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬: আন্তর্জাতিক চিকিৎসা সরঞ্জাম প্রদর্শনীর মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত ৭ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক চিকিৎসা সরঞ্জাম প্রদর্শনী ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির উদ্ভাবন এবং আন্তর্জাতিক সেবা দাতা ও গ্রাহকদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই সেমস-গ্লোবাল ইউএসএ এই মেগা ইভেন্টের আয়োজন করে।

এবারের এক্সপোতে চীন সহ ভারত এবং থাইল্যান্ডের নামী-দামী মেডিকেল ইক্যুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নিয়েছে। প্রদর্শনীতে চীনের অত্যাধুনিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট এবং হাসপাতালের সরঞ্জামাদি প্রদর্শন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল এবং ভারত ও থাইল্যান্ডের অভিজ্ঞ আইভিএফ (IVF) বিশেষজ্ঞ চিকিৎসকরা মেলায় আগত দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম ও স্টুডেন্ট কনসালটেন্সি সেবাদাতা প্রতিষ্ঠান Life 2 Way Global-এর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) জনাব নাজমুল হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার রিশাত ইবতিশাম। তারা মেলায় আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবার প্রসার নিয়ে আলোচনা করেন।

মেলা প্রাঙ্গণে এক একান্ত সাক্ষাতকারে Life 2 Way Global-এর ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার রিশাত ইবতিশাম বলেন: “মেডিটেক্স বাংলাদেশ ২০২৬-এ আমাদের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো দেশের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখানে চীন, ভারত ও থাইল্যান্ডের যে প্রখ্যাত চিকিৎসকরা এসেছেন, তাদের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছেন। আমরা চাই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসুক।”

মেলার সফল সমাপ্তি নিয়ে আয়োজক সংস্থা সেমস-গ্লোবালের পক্ষ থেকে জানানো হয় যে, গত ১৬ বছরের ধারাবাহিকতায় এবারের ১৭তম আসরটি ছিল আরও বেশি অংশগ্রহণমূলক। আয়োজক প্রতিনিধিরা বলেন, “বিদেশি কোম্পানিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে বাংলাদেশ চিকিৎসা প্রযুক্তির একটি বড় বাজার হয়ে উঠছে। বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা সাধারণ দর্শনার্থীদের মেলায় আসার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »