1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তির ঈদ উদযাপনে সাতক্ষীরা পুলিশের বিশেষ ব্যবস্থা

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

সাতক্ষীরায় যোগ দিয়েই কঠোর ও জনবান্ধব অবস্থানের বার্তা দিলেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

তিনি বলেছেন, নাগরিকদের নিরাপদ, নির্বিঘ্ন, আরামদায়ক, স্বস্তিদায়ক ও আস্থাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদকে ঘিরে মাঠে থাকবে সাদা পোশাকে বিশেষ টিমের সদস্যরাও। শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স-এ জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার স্পষ্ট ভাষায় বলেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়ালেও পোশাক দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অস্থিরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “আমি নিজেও সাতক্ষীরার মানুষ। এখানে যতদিন দায়িত্বে থাকবো, ততদিন জেলার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

তরুণ ও শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যদি বিপথে যায়, সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য অশনিসংকেত।” তিনি জানান, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিন্ত করতে সাতক্ষীরা পুলিশের বিশেষ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাব-এর সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন-এর জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল-এর নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায় সহ অসংখ্য সমাজকর্মী মানবাধিকার কর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »