1. admin@newstolife.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

দেবহাটায় র‍্যাব-৬ এর সফল অভিযান : ২৫৫ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাঁতী খানপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫৫ বোতল কোরেক্সসহ মোঃ সাইদুর ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার ও বিক্রির তথ্য পেয়ে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সুশীলগাঁতী খানপাড়া এলাকা থেকে সাইদুর ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য কোরেক্স উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তিনি বিভিন্ন স্থানে কোরেক্স সরবরাহ ও বিক্রির মাধ্যমে একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, কোরেক্স একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহারযোগ্য ওষুধ, যা অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহৃত হয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে চলবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব। জব্দকৃত কোরেক্স আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল র‍্যাবের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে তারা মনে করেন।

র‍্যাব-৬ জানিয়েছে, মাদক কারবারি, পাচারকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »