1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ দিলেন চীনের চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং চীনের ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ক্যানসার রোগীদের জন্য বিশেষ পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ঢাকার শাহাজাদপুরে কনফিডেন্স সেন্টারে ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’র প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র প্রধান অনকোলোজিস্ট ডা. উ ওয়েই।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ডা. উ ওয়েই ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’ বিষয়ে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। অনুষ্ঠানে তিনি প্রায় ৪০ জন ক্যানসার রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে পরামর্শ দেন।

সভায় উপস্থিত ছিলেন মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজুর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ডা. এমেলি এবং হাসপাতালের ঢাকা অফিসের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কুমার। তিনি জানান, ডা. উ ওয়েই আধুনিক ক্যানসার চিকিৎসায় কার্যকর ও কম ক্ষতিকর পদ্ধতি ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’তে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। এই পদ্ধতিতে রোগীর শরীরের টিউমারকে টার্গেট করে সরাসরি ওষুধ প্রয়োগ করা হয়, যা সুস্থ কোষের ক্ষতি কমিয়ে ক্যানসার চিকিৎসায় অত্যন্ত কার্যকর।

সভায় লাইফ টু ওয়ে গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিশাত ইবতিশাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, ডিরেক্টর (অপারেশন) সালেহা আক্তার ও ডিরেক্টর (ভিসা) নোয়া চাম্বুগংসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। লাইফ টু ওয়ে গ্লোবালের উপদেষ্টা এবং অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর চীনের বিশেষজ্ঞ দলকে শুভেচ্ছা জানান।

লাইফ টু ওয়ে গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বাংলাদেশে ক্যানসার চিকিৎসার সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ নিশ্চিত করা। অনেক রোগীই সঠিক দিকনির্দেশনা বা আর্থিক সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে পারেন না। আমরা তাদের জন্য পরামর্শ সেবা দিচ্ছি। আমরা চাই, প্রতিটি ক্যানসার রোগী সঠিক চিকিৎসা পান।’

সভায় অংশ নেওয়া ষাটোর্ধ্ব এক রোগী বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি। ডা. উ ওয়েই’র সঙ্গে আলোচনার মাধ্যমে আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘টার্গেট থেরাপি’ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হলো। তিনি আমার রোগের ইতিহাস খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমার জন্য বিশেষভাবে উপযোগী চিকিৎসার পথও দেখিয়ে দিয়েছেন।’’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »