1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী

উত্তম কুমার সিকদার, পলাশ, নরসিংদী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

নরসিংদী জেলার পলাশ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় অর্জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে ১১ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মোঃ সাইফ উদ্দিন, মোঃ রাইয়ান আফ্রাদ, আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা, তানজিদা আলামিন নুহা, ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা, জান্নাতুল ফেরদৌস তানহা, খাদিজা জাহান খুশবো এবং মাসনুন আল আনুভা।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: তাহফিম হাসান, মোহাম্মদ জাইন ভূঁইয়া, আব্দুল আলিম, অধিশ্রী দাস পৃথা, সামিয়া ইসলাম এবং মোসাঃ মিথিলা।

এ অসাধারণ ফলাফলের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও জনতা আদর্শ বিদ্যাপীঠ শিক্ষার মানোন্নয়ন ও আরও বড় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »