1. admin@newstolife.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন

মারুফ আহমেদ, মাধবদী, নরসিংদী
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নরসিংদী জেলার অন্তর্গত সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে আগামী অক্টোবরের মধ্যে জেলার ৭টি পৌরসভা এবং ডিসেম্বরের মধ্যে ৭২টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছে এনসিপি।

এছাড়াও যুবশক্তি, নারীশক্তি, শ্রমিকশক্তি ও স্বেচ্ছাসেবক শক্তির জেলা কমিটি গঠনের দিকেও দলটির বিশেষ মনোযোগ রয়েছে।

এনসিপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে। বর্তমানে উপজেলা কমিটি গঠনের কার্যক্রম চলছে বলে জানা গেছে।

দলটির নেতারা আশা করছেন, তৃণমূল কমিটি গঠনের মাধ্যমে নরসিংদীতে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »