1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর উল্টে যায়। এতে করে অন্তত ২০ জন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গুরুত্বর একজনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা বেলা সাড়ে ১২টার সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় সাময়িকভাবে সড়কে যান-বাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে বেলা দেড়টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে অন্তত ৫০/৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (যার নাম্বার চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ডান দিকে উল্টে যায়।

এতে করে বাসের ভেতরে থাকা যাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। আহতরা গাড়ীর কাঁচ ভেঙে বের হয়ে যায়। এসময় গাড়ীর সুপারভাইজার মাথায় ও পায়ে এবং ড্রাইভার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানাগেছে। ঘটনার পরপরই ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাস দূর্ঘটনায় সর্বমোট ২০জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহতদের মধ্যেই একজনের অবস্থা অতিগুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »