1. admin@newstolife.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

জ্বালানি সংকটে দীর্ঘ লাইন: রাতভর অপেক্ষা; বিপাকে গাড়ি চালকরা

রিশাত ইবতিশাম প্রান্ত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত
ঢাকার ইসিবি চত্ত¦রের মাটিকাাটা রোডে অবস্থিত সুমাত্রা ফিলিং স্টেশন থেকে নেয়া ছবি

রাজধানীতে জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। ফুয়েল পেতে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও গাড়িচালকরা।

ইসিবি চত্বর থেকে কালসীর পথে অবস্থিত সুমাত্রা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন শতাধিক যানবাহন। রাত গভীর হলেও কমেনি ভিড়। অনেকেই আগের রাত থেকেই লাইনে অবস্থান করছেন, শুধুমাত্র সামান্য জ্বালানি পাওয়ার আশায়।

মো. রাকিব নামের এক মোটরসাইকেল চালক বলেন, “আমি সন্ধ্যা ৭ টা থেকে লাইনে আছি। সকালে অফিস আছে, কিন্তু এখনও ফুয়েল পাইনি। এইভাবে চলতে থাকলে কাজকর্ম চালানো খুব কঠিন হয়ে যাবে।”

একজন প্রাইভেট কার চালক জানান, “প্রতিদিনই একই অবস্থা। দুপুর ১ টা থেকে ফুয়েল দেওয়া শুরু করলেও সকাল থেকে ৫/৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পুরো ট্যাংক ভরতে পারি না। পরিবার নিয়ে বের হওয়াও এখন ঝামেলার হয়ে গেছে।”

পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানির সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী ফুয়েল দিতে পারছেন না। তাই সীমিত পরিমাণে বিতরণ করতে বাধ্য হচ্ছেন তারা।

বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হতে পারে এবং জনজীবনে এর প্রভাব আরও বাড়বে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সময়মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারে, তবে এই দীর্ঘ লাইন ও রাতভর অপেক্ষার কষ্ট থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে নগরবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »