1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

রান্নায় মেথি খাচ্ছেন? শরীরে কেমন প্রভাব ফেলছে মশলাটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত
মেথি বীজ। ছবি: সংগৃহীত

মেথি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা। বিভিন্ন ধরনের রান্নায় মেথির ব্যবহার নতুন কিছু নয়। প্রতিদিনের সবজি কিংবা তরকারিতে এক চিমটি মেথি যেন স্বাদে এনে দেয় ভিন্ন মাত্রা। তবে শুধু স্বাদের জন্যই নয়, এই মশলাটির রয়েছে শরীরের জন্য বিস্ময়কর কিছু উপকারিতাও।

তবে শুধু স্বাদের জন্যই নয়—এই ছোট্ট মশলাটির রয়েছে শরীরের জন্য বিস্ময়কর কিছু উপকারিতাও। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি খাওয়ার অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত মেথি খেলে কী কী হতে পারে? আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেছেন এই মশলাটির নানা গুণের কথা। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

হজমশক্তি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে

মেথিতে রয়েছে বিভিন্ন ভিটামিন ও প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদান, যা হজমশক্তি উন্নত করতে সহায়তা করে। নিয়মিত মেথি খেলে খাবার সহজে হজম হয় এবং শরীরে অতিরিক্ত মেদ জমার প্রবণতাও কমে।

মায়েদের জন্য বিশেষ উপকারী

যেসব মা নবজাতককে স্তন্যপান করান, তাদের জন্য মেথি বেশ উপকারী। এটি দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। মায়েদের স্বাস্থ্যও ভালো রাখে।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক

বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল অনেকেরই সাধারণ সমস্যা। মেথির কিছু উপাদান এই দুই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

রক্ত পরিশুদ্ধ ও শরীর ডিটক্সে কার্যকর

রক্তে নানা ধরনের দূষিত পদার্থ জমে অনেক সময়ে। জমে থাকা সেই দূষিত পদার্থ দূর করতেও মেথি কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত মেথি খেলে রক্ত পরিশুদ্ধ হয়। পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে থাকে।

ইউরিক অ্যাসিড কমাতে সহায়ক

যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তাদের খাদ্যতালিকায় মেথি রাখা যেতে পারে। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে এবং ব্যথা-বেদনা উপশমে ভূমিকা রাখে।

চুলের যত্নে মেথির ভূমিকা

অকালে চুল পাকা বা অতিরিক্ত চুল পড়া—এই সমস্যাগুলোর ক্ষেত্রেও মেথি উপকারী। এই সমম্যাতে মেথি ভিজানো পানি নিয়মিত খেলে বা ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

কফ ও শ্বাসকষ্ট কমাতে সহায়ক

যারা কফ, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন, তাদের রান্নাতেও নিয়মিত মেথি দিলে, তারা উপকার পেতে পারেন। নিয়মিত খাদ্যতালিকায় মেথি থাকলে বুকে জমে থাকা কফ কমে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে।

গাঁটের ব্যথা ও পেটের সমস্যায় উপকার

মেথির কিছু উপাদান গাঁটের ব্যথা কমাতে সহায়ক। একইসঙ্গে পেটব্যথা বা অস্বস্তির মতো সমস্যাতেও মেথি ভেজানো পানি উপকারী হতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »