1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

ম্যাক্স হসপিটালস ইন্ডিয়ার উদ্যোগে ঢাকায় বিশেষ রাউন্ড টেবিল মিটিং ও হেলথ টক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২২ বার পঠিত

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Max Hospitals, India বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মেডিকেল কমিউনিটির সাথে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, সন্ধ্যা ৭.০০টা থেকে ঢাকার Unique Regency Hotel-এ একটি গুরুত্বপূর্ণ Round Table Meeting & Health Talk অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র— Thoracic Surgery, Urological Oncology এবং Robotic Surgery।

“Recent Advances in Thoracic Surgery, Urological Oncology & Robotic Surgery” শিরোনামে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আধুনিক সার্জারির সর্বশেষ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতি এবং ক্যানসার চিকিৎসার আধুনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই বিশেষ অনুষ্ঠানে ভারতের Max Healthcare-এর দুইজন অভিজ্ঞ ও খ্যাতিমান চিকিৎসক তাদের গবেষণা ও বাস্তব চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরেন।

ডা. তুষার আদিত্য নারায়ণ (Dr Tushar Aditya Narain)। তিনি Max Smart Super Speciality Hospital, Saket, New Delhi, India-এর Director – Urological Oncology & Robotic Surgery।

তার বিশেষ দক্ষতার ক্ষেত্র: Surgical Oncology; Urology; Uro-Oncology; Advanced Robotic Surgery

বিশেষজ্ঞদের মতে, আধুনিক রোবটিক সার্জারি এবং ইউরোলজিক্যাল ক্যানসারের চিকিৎসায় তার অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডা. কামরান আলী (Dr Kamran Ali)। তিনি Max Smart Super Speciality Hospital, Saket, New Delhi, India-এর Associate Director – Thoracic Surgery।

তার বিশেষ দক্ষতার ক্ষেত্র: Lung Transplant; Thoracic Surgical Care

বিশেষ করে ফুসফুসের জটিল রোগ, থোরাসিক সার্জারি এবং লাং ট্রান্সপ্লান্ট চিকিৎসায় তার অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত মূল্যবান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোগী সহায়তা কেন্দ্র ও যোগাযোগ-এর জন্য আয়োজক প্রতিষ্ঠান Max Healthcare বাংলাদেশের রোগীদের জন্য ঢাকায় পরিচালনা করছে Max Patient Assistance Centre। কেন্দ্রটির ঠিকানা: 8th Floor, Concord Mumtaz Karin Heritage, 76 Satmasjid Road, Dhaka-1205, Bangladesh।
এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে Max Healthcare-এর অফিসিয়াল ওয়েবসাইটে: www.maxhealthcare.in

আয়োজকরা বলছেন, এই ধরনের আন্তর্জাতিক রাউন্ড টেবিল আলোচনা বাংলাদেশ ও ভারতের চিকিৎসা জ্ঞান বিনিময়, উন্নত চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগী ব্যবস্থাপনায় আধুনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করছেন। তাদের মতে, রোবোটিক সার্জারি, থোরাসিক সার্জারি এবং ইউরোলজিক্যাল অনকোলজি-র মতো উচ্চমানের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের বাস্তব ধারণা দিতে এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »