1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

মাহমুদপুর বাজারে ট্রলি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

সাতক্ষীরা জেলার ৭নং আলিপুর ইউনিয়নের ব্যস্ততম মাহমুদপুর বাজার এলাকায় খড় বোঝাই একটি ট্রলি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (০৯ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খড় বোঝাই ট্রলিটি মাহমুদপুর বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, ট্রলিটি সড়কের উপর উল্টে পড়ে আছে এবং এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এসময় সড়কের বিভিন্ন স্থানে খড় ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসী দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ট্রলির চালক ও সহযোগীদের নিরাপদে সরিয়ে নেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মাহমুদপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন যান চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »