1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ‘মেজ জাহাঙ্গীর’ গ্রেপ্তার

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

সুন্দরবনের গহীনে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর আদাচাই এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা জানতে পারে, কুখ্যাত দস্যু মেজ জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে।

খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি বিশেষ টিম ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে বনদস্যু বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দুটি একনলা বন্দুক এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ।

আটককৃত জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তুলে দস্যুবৃত্তি চালিয়ে আসছিলেন। বিশেষ করে জেলে ও বনজীবীদের অপহরণ করে গহীন বনে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনি স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠেন।

অভিযান সম্পর্কে ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, সুন্দরবনকে শতভাগ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড বদ্ধপরিকর। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর চতুর্থ পর্যায়ের এই সফল অভিযান বনদস্যুদের মনোবলে বড় ধরনের আঘাত হানবে বলে আশা করা হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া সেল জানিয়েছে, আটককৃত দস্যু এবং জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সুন্দরবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বনজীবী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »