1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

দেশে অব্যাহত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে মা-বোন ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি সুমাইয়া সাদিয়া কনা বলেন, “আমরা শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভানেত্রী ফারিহা মাহজাবিন, অফিস ও সংগঠন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সারাবান তোহুরা সাথীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »