1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »