1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সাতক্ষীরায় প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সাতক্ষীরায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে নির্মিত দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. কামরুল ইসলাম।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তিনি তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে কামরুল ইসলাম জানান, সাতক্ষীরা পৌরসভার পলাশপোল মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত অর্ধশতক (০.৫০ শতাংশ) জমির ওপর নির্মিত দোকানঘরে দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সংশ্লিষ্ট জমি সিএস, এসএ এবং বর্তমান বিএস/বিআরএস খতিয়ানে তাদের নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সাল থেকে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার ওই সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১ জুন ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার দোকানে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং দোকানটি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়।

তার দাবি, হামলার ঘটনায় দোকানের মালামাল, নগদ অর্থ ও অন্যান্য সম্পদসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “নিজের পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা পরিচালনা করেও আজ আমি নিরাপদ নই। দখলবাজদের কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও দাবি করেন তিনি। এমনকি বিভিন্ন স্থানে তাকে ও তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

কামরুল ইসলাম বলেন, “আমি চাই আমার পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করতে। কোনো ধরনের ভয়-ভীতি বা দখলচেষ্টার মুখে যেন আর পড়তে না হয়। এজন্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »