1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ঝুঁকিপূর্ণ ধাইড়েখালি-শিবনগর-রাজনগর ব্রীজে আতঙ্কে চলাচল, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ধাইড়েখালি-শিবনগর-রাজনগর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ ব্রীজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজটি ধাইড়েখালি, শিবনগর ও রাজনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ এই ব্রীজ ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু ব্রীজের বেহাল অবস্থার কারণে তাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রীজটির রেলিং, স্ল্যাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। কোথাও কোথাও বড় ধরনের ফাটল ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য অসাবধানতায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রীজের দুই পাশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় প্রায়ই শিশু ও পথচারীরা চলাচলের সময় খালে পড়ে যাচ্ছে। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত বড় প্রাণহানির ঘটনা না ঘটলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যেকোনো সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন।

এই ব্রীজের মাধ্যমে নগরঘাটা, বল্লী, রাজনগর, শিবনগর, বাউলডাঙ্গা, মোচড়া, আখড়াখোলা, শ্যামপুর ও বেলুরডাঙ্গীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ যোগাযোগ রক্ষা করে থাকেন। ব্রীজটির দুরবস্থার কারণে শুধু সাধারণ মানুষের চলাচলই ব্যাহত হচ্ছে না, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।

স্থানীয়রা দ্রুত ব্রীজটি সংস্কার অথবা প্রয়োজন হলে নতুন করে একটি টেকসই ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »