1. admin@newstolife.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ চাঁদখালী গ্রামের মোঃ আব্দুল হান্নান।

বুধবার (১৭ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর ভাই মাওলানা আব্দুল মান্নান বিগত ২০১৫ সাল থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত আমার পৈত্রিক ৯ শতক জমির হারির টাকা দেন না। টাকা চাহিলে আজ দেব, কাল দেব বলে টালবাহানা করিতে থাকে। এপর্যন্ত তার নিকট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা পাওনা আছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত মে মাসের ১ম সপ্তাহে স্থানীয় জামে মসজিদে মোঃ আবু ইসলাম মোড়ল, মোঃ রশিদুল আলম গাইন এবং আলহাজ¦ সিরাজুল ইসলাম গাইন সহ আরও অনেককে নিয়ে একটি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার এক পর্যায়ে মাওলানা আব্দুল মান্নান টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এবং সাক্ষীগণের সম্মুখে আগামী এক সপ্তাহের মধ্যে টাকা পাওনা টাকা দেওয়ার অঙ্গীকার করে।

তিনি আরো বলেন, মাওলানা আব্দুল মান্নানের নিকট পাওনা টাকা চাহিলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এমনকি আস্ফালন করে তোদের টাকা দিব না, পারলে আদায় করে নিস। এসমস্ত কথা বলে আমাকে হাকিয়ে দেয়। মাওলানা আব্দুল মান্নান রহিমপুর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং প্রতারক । তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে টাকা চাওয়া কেন্দ্র করে আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। যার নং-৭১৮, তাং-১৫মে ২০২৬ এবং ১০৯১/২৪/১২/২০২৫ এই মামলাটি সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। মোঃ সোহরাওয়াদ্দীন, গিয়াস উদ্দীন, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, আশরাফুল আলম এর নামে পুনরায় কালিগঞ্জ থানায় আবারও একটি মিথ্যা মামলা দায়ের করেন- যার নং-১৭, তারিখ ১৪ জুন ২০২৬।

বর্তমানে আমরা বাড়িতে অবস্থান করিতে পারিতেছি না।মাওলানা আব্দুল মান্নান একটি বিশেষ রাজনীতি দলের ছত্র ছায়ায় এমন অমানবিক, গর্হিত এবং মিথ্যা মামলা দায়ের করিয়া নিরাপরাধ, নিরীহ ব্যক্তিদের হয়রানি করে চলেছে। তার দলের পদস্থ ব্যক্তিদের নিকট মাওলানা আব্দুল মান্নানের কৃতকর্মের সঠিক বিচার দাবী করিলে তারা আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এ কারণে আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, যাতে আব্দুল মান্নানের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমি যাতে আমার পাওনা হারির টাকা ফেরত পেতে পারি, সে ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »