1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

প্রতাপনগরে জমি দখল ও বৃদ্ধকে মারধরের অভিযোগ, থানায় লিখিত আবেদন

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ইসমাইল গাজী (৭৬) আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

থানায় দাখিলকৃত অভিযোগে জানা যায়, কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা ইসমাইল গাজী, তার স্ত্রী হাসিনা খাতুন এবং ভাই ইছাক গাজী প্রায় ২৫ বছর আগে দলিলমূলে একটি জমি ক্রয় করেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি তার ভাই ও ভাইপোদের পক্ষ থেকে জমিটি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তার ভাই নিজের অংশ অন্যদের কাছে হস্তান্তর করলেও ইসমাইল গাজী তার অংশের জমি ছাড়তে অস্বীকৃতি জানান।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১৭ জুন সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে জমির দখল নেয়। এ সময় জমিতে থাকা আখসহ অন্যান্য ফসল নষ্ট করে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়।

ইসমাইল গাজী অভিযোগ করেন, ঘটনার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আমিরুল বিশ্বাসের বাড়ির সামনে তাকে আটকানো হয়। পরে অভিযুক্তরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাকা ইসমাইল গাজীর পক্ষে তার ছেলে আরিফ বিল্লাহ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল এবং বৃদ্ধ ব্যক্তির ওপর হামলার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমির দখল পুনর্বহালের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আশাশুনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »