1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত মাছগুলো জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের মাধ্যমে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ওজন বাড়ানোর উদ্দেশ্যে জেলি ও অন্যান্য রাসায়নিক পদার্থ পুশ করা চিংড়ি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানের সময় একটি পরিবহন তল্লাশি করে প্রায় ২৬০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

পরে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত চিংড়িগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন সাংবাদিকদের বলেন, “ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি বা অন্য কোনো রাসায়নিক পদার্থ পুশ করা সম্পূর্ণ অবৈধ। এটি যেমন ভোক্তাদের সঙ্গে প্রতারণা, তেমনি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসন কোনো ধরনের আপস করবে না।”

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »