1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বমানের চিকিৎসাসেবা সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার।

চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়াংঝু এর সহযোগিতায় ও আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান লাইফ টু ওয়ে গ্লোবাল এবং নাশমান ইনস্টিটিউট অব প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন-এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা কেডিএর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, মেডিকেল শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে উচ্চতর ডিগ্রিধারী এ চিকিৎসাবিজ্ঞানী আন্তর্জাতিক অঙ্গনে ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

‘Interventional Targeted Therapy in Cancer Treatment’ শীর্ষক উপস্থাপনায় প্রফেসর ওয়াং লিজেন বলেন, আধুনিক ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট স্থানে চিকিৎসা প্রয়োগ করায় অনেক ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া কমানো এবং চিকিৎসার কার্যকারিতা বাড়ানো সম্ভব হচ্ছে। উপস্থাপনা শেষে তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক চিকিৎসা-অভিজ্ঞতা দেশের চিকিৎসকদের কাছে তুলে ধরা, আধুনিক চিকিৎসা-পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবার সঙ্গে রোগীদের সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সেমিনার ও জ্ঞান বিনিময় কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »