1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

হৃদরোগ, নিউরো ও স্পাইন চিকিৎসার আধুনিক অগ্রগতি নিয়ে ভারতের হায়দরাবাদের ঐতিহ্যবাহী ইয়াশোদা হাসপাতালের উদ্যোগে ঢাকায় এক আন্তর্জাতিক সিএমই (CME) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘অ্যাডভান্সেস ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি, নিউরো অ্যান্ড স্পাইন কনক্লেভ’ শীর্ষক এই বৈজ্ঞানিক সম্মেলনটি আয়োজিত হয়।

সম্মেলনে বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্যসেবা খাতের পেশাজীবী এবং বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দেশের অন্যতম মেডিকেল ট্যুরিজম সংস্থা ‘লাইফটুওয়ে গ্লোবাল’-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইয়াশোদা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও ক্যাথ ল্যাবের পরিচালক ডা. ভারত বিজয় পুরোহিত (MD, DM, FSCAI, FACC, FESC) ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন ইন্টারভেনশনাল কার্ডিয়াক সায়েন্স’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যদিকে, নিউরো ও স্পাইন সার্জারির আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন ইয়াশোদা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরো ও স্পাইন সার্জন এবং চিফ নিউরো-রেডিওসার্জারি বিশেষজ্ঞ ডা. রবি সুমন রেড্ডি (MCh Neuro, NIMHANS)। তিনি ‘নন-ইনভেসিভ নিউরোসার্জারি অ্যান্ড স্পাইন সার্জারি’ বিষয়ের নানাবিধ আধুনিক দিক তুলে ধরেন।

অধিবেশনে বক্তারা ইন্টারভেনশনাল কার্ডিওলজি, নন-ইনভেসিভ নিউরোসার্জারি এবং আধুনিক স্পাইন সার্জারির সর্বশেষ প্রযুক্তি ও উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করবে, যা আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।

বৈজ্ঞানিক আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বুফে ডিনারের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »