1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি ও উন্নত চিকিৎসাপদ্ধতির সঙ্গে পরিচিত করতে রাজধানীতে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল সেমিনার ও ওয়ান-টু-ওয়ান পরামর্শ কার্যক্রম। ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের ইকেবানা হলে আয়োজিত এই সেমিনারে মূলত ক্যান্সার, অর্থোপেডিক্স এবং আইভিএফ (IVF) ও ফার্টিলিটি চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দিনে প্রায় ১৩০ জন রোগী চীনের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি নিজেদের রোগের বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান।

চীনের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠান গুয়াংজু ফোসুন ছাংছেং হসপিটাল (Guangzhou Fosun changcheng Hospital) এবং শেনজেন হেংশেন হসপিটালের (Shenzhen Hengsheng Hospital) বিশেষজ্ঞ চিকিৎসকরা এই আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন। ক্যান্সার চিকিৎসায় আধুনিক ইন্টারভেনশনাল থেরাপি, টার্গেটেড থেরাপি এবং মিনিমালি ইনভেসিভ টিউমার ব্যবস্থাপনার ওপর রোগীদের পরামর্শ দেন গুয়াংজু ফোসুন ছাংছেং হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. ঝাং রুইজিয়ে। অন্যদিকে, অর্থোপেডিক্স ও স্পোর্টস ইনজুরি চিকিৎসায় হিপ ও নি রিপ্লেসমেন্ট, স্পাইন কেয়ার এবং মিনিমালি ইনভেসিভ সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেনজেন হেংশেন হাসপাতালের অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান ডা. ইয়াং ইয়ং।

এছাড়াও সন্তান প্রত্যাশী দম্পতিদের জন্য আয়োজনে রাখা হয়েছিল বিশেষ ওয়ান-টু-ওয়ান আইভিএফ কনসালটেশন (One-to-One IVF Consultation)। পিসিওএস (PCOS), ওভুলেশন ডিসঅর্ডার এবং অ্যাডভান্সড ফার্টিলিটি কেয়ার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান অংশগ্রহণকারীরা। চীনের আধুনিক ফার্টিলিটি কেয়ার প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়ে অনেক দম্পতি সন্তোষ প্রকাশ করেন।

চীনের সনামধন্য ফোসুন হেলথ (FOSUN HEALTH) এর উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়। দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম কোওর্ডিনেশন কোম্পানি লাইফটুওয়ে গ্লোবাল (Life2Way Global)। লাইফটুওয়ে গ্লোবালের প্রতিনিধিরা রোগীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে চিকিৎসা-সংক্রান্ত তথ্য ও চীনে উন্নত চিকিৎসা গ্রহণের সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আয়োজকদের মতে, দেশের রোগীদের বিদেশ ভ্রমণ না করেই দেশেই বিশ্বমানের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ করে দেওয়া এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগের সফলতার প্রমাণ। ভবিষ্যতে বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এ ধরনের চিকিৎসাসেবা ও তথ্যমূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »