1. admin@newstolife.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ম্যাক্স হেলথকেয়ারের স্পাইন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। এই সফর উপলক্ষে বাংলাদেশের স্পাইন ও অর্থোপেডিক্স চিকিৎসকদের সাথে তারা একটি বিশেষ সেমিনারে অংশ নেবেন। এই সেমিনারের মূল লক্ষ্য হলো মেরুদণ্ড ও হাড়ের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি এবং নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা।

এই গুরুত্বপূর্ণ সেমিনারে দেশের বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি অংশগ্রহণ করবেন ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’-এর ব্যবস্থাপনা পরিচালক, প্রখ্যাত স্পাইন ও অর্থোপেডিক্স এক্সপার্ট এবং ক্লিনিক্যাল গবেষক ডা. ইবতিশাম। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় এবং রোগীদের উন্নত সেবা প্রদানে তার বিশেষ সুনাম রয়েছে। এই সেমিনারের মাধ্যমে দুই দেশের চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার এক দারুণ সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ম্যাক্স হেলথকেয়ারের এই সফর এবং যৌথ সেমিনারের বিষয়ে ডা. ইবতিশামের সাথে কথা হলে তিনি এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডা. ইবতিশাম বলেন, “ম্যাক্স হেলথকেয়ারের মতো একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের বাংলাদেশে আসা এবং আমাদের দেশের চিকিৎসকদের সাথে এমন একটি সেমিনারের আয়োজন করা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানাই। চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত উন্নত হচ্ছে, বিশেষ করে স্পাইন ও অর্থোপেডিক্সের মতো জটিল বিভাগে নতুন নতুন সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতির আবির্ভাব ঘটছে। এই সেমিনারের মাধ্যমে আমাদের দেশের চিকিৎসকরা সেই সব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করার সুযোগ পাবেন, যা চূড়ান্তভাবে আমাদের দেশের সাধারণ রোগীদের চিকিৎসায় বিরাট ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »