1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

‘যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত
অভিনেত্রী আনুশকা শেঠি। ছবি- সংগৃহীত

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি-কে ঘিরে আবারও বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা এবং তার টিম।

‘যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই’—এমন প্রবাদের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে আনুশকাকে ঘিরে। গত কয়েক বছর ধরে একাধিকবার তার বিয়ের খবর ছড়ালেও প্রতিবারই তা অসত্য প্রমাণিত হয়েছে।

সম্প্রতি আবারও শোনা যায়, এক ব্যবসায়ীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এমনকি দুই পরিবারের সম্মতিতে প্রস্তুতিও চলছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সামনে আসতেই আনুশকার টিম আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে।

এক বিবৃতিতে তারা জানায়, কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করা উচিত। বিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সীমারেখা মেনে চলার আহ্বান জানানো হয়।

এছাড়া গুঞ্জনের জেরে আনুশকার বয়স নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তাদের প্রশ্ন, একজন নারীর বয়স কেন বারবার আলোচনার বিষয় হবে? পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন নজির খুব কমই দেখা যায় বলেও উল্লেখ করা হয়।

সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন নিয়ে বারবার বিরক্তির মুখে পড়লেও আনুশকা শেঠি স্পষ্ট করে দিয়েছেন—এ মুহূর্তে এসব খবরের কোনো সত্যতা নেই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »