1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

বাসায় মিলল জনপ্রিয় অভিনেতার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত
ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পিয়ংতায়েক এলাকায় তার নিজ বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরিবারের এক সদস্য প্রথম তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়েক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে অভিনেতার পরিবার।

লি সাং-বোর আকস্মিক এই মৃত্যুতে তার এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ (কেএমজি) শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানায়, আমাদের অভিনেতা লি সাং-বোর প্রয়াণের খবর জানাতে আমরা অত্যন্ত দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার্থে আমরা গণমাধ্যম ও সাধারণ মানুষকে এ বিষয়ে অতিরিক্ত কভারেজ বা ভিড় না করার অনুরোধ জানাচ্ছি।

১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চোই জাং সু’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মন্টি-ক্রিস্টো’ এবং ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মন্টি-ক্রিস্টো’ নাটকে তার প্রধান চরিত্রটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে তিনি আবারও পর্দায় নিয়মিত হয়েছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »