1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যেদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

ফারুকী পার্কস্থ শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »