1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের সরকারি আবাসন বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত
সংসদ ভবনে আজ শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ এবং সংসদ অধিবেশনে সাম্প্রতিক অডিও বা শব্দবিভ্রাট ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের অনুকূলে সরকারি আবাসন বরাদ্দ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সরকার দলীয় চিফ হুইপ ও কমিটির সভাপতি নুরুল ইসলাম মণি। সভায় বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য তাদের সংসদের কাছাকাছি থাকা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, যাতে সব সদস্যকে আবাসনের আওতায় আনা যায়। আশা করছি, ১০ এপ্রিলের মধ্যে এই বরাদ্দ প্রক্রিয়া শেষ হবে।’

নুরুল ইসলাম মণি আরও বলেন, আগামী ৩০ মার্চ হাউস কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। বরাদ্দকৃত বাসাগুলো সংসদ সদস্যরা নিজেরাই ব্যবহার করবেন—এমনটাই প্রত্যাশা করছে কমিটি। আবাসন সুবিধার পাশাপাশি সংসদ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ ছাড়া সংসদ অধিবেশনে সাম্প্রতিক অডিও বা শব্দবিভ্রাটের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিফ হুইপ জানান, এই কমিটি আগামী ৩ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে কারিগরি ত্রুটি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »