1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশে। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।

ফলাফলের তালিকায় দেখা যায়, এবারের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন।

দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ–৫ পেয়েছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। মোট ১৬ হাজার ১১৩ জন জিপিএ–৫ পেয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডে মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ–৫ পাওয়ায় তালিকার চতুর্থ স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড।

সর্বোচ্চ জিপিএ–৫ পাওয়া বোর্ডগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কুমিল্লা। এ বোর্ডে মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডের ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে থাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬ হাজার ৭১৬ শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড রয়েছে তালিকার অষ্টম স্থানে। বোর্ডটির ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নম্বম স্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, বোর্ডটির ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। দশম স্থানে থাকা সিলেট বোর্ডের ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তালিকায় তলানিতে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বোর্ডটিতে পাসের হার তুলনামূলক বেশি হলেও জিপিএ–৫ পেয়েছে মাত্র ২ হাজার ৭৭৮ জন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »