1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

শতভাগ পাসে পলাশে সেরাদের তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ

উত্তম কুমার সিকদার, পলাশ, নরসিংদী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

এসএসসি পরীক্ষার ফলাফলে নরসিংদীর পলাশে এবারও সাফল্যের শীর্ষস্থান ধরে রেখেছে জনতা আদর্শ বিদ্যাপীঠ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের গৌরব আরও উজ্জ্বল করেছে।

চলতি বছর জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে মোট ১১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৪৭ জন জিপিএ-৫, ৫৪ জন জিপিএ-৪, ১৩ জন জিপিএ-৩ এবং ৪ জন জিপিএ-বি অর্জন করেছে। ফলে বিদ্যালয়টি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে শতভাগ পাস করা ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠও স্থান করে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি পলাশ উপজেলার শিক্ষাঙ্গনে একটি অনন্য অবস্থান তৈরি করেছে।

বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান বলেন, “শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের শ্রেণিকক্ষে দক্ষতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই আমাদের এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

বিদ্যালয়ের সভাপতি ও আকিজ বশির গ্রুপের ডিএমডি হেলাল উদ্দিন বলেন, “জনতা আদর্শ বিদ্যাপীঠের এই অভাবনীয় সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর আমাদের বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক পরিচর্যা, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ এবং অভিভাবকদের সহযোগিতার কারণে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন সম্ভব হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে এ সাফল্য জনতা আদর্শ বিদ্যাপীঠের সুনামকে আরও সমৃদ্ধ করেছে। পলাশের শিক্ষাঙ্গনে ধারাবাহিক সাফল্যের এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »