1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে প্রস্তুত মিডিয়া ফ্যাসিলিটেশন সেন্টার। ছবি : এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার (১১ এপ্রিল) ‘ইসলামাবাদ আলোচনা’ শুরু হওয়ার আগমুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আস্বস্ত করেছেন যে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রগতি অর্জনে উভয় পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যেতে পাকিস্তান উন্মুখ হয়ে আছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পুল রিপোর্টেও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন শীর্ষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী শরীফ সিঁড়ির উপরে জেডি ভ্যান্সকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং এরপর তাকে একটি কক্ষে নিয়ে যাচ্ছেন যেখানে প্রতিনিধি দলের জন্য আসন সাজানো ছিল। কক্ষের আবহ তৈরি করতে পেছনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা রাখা ছিল।

এর আগে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনার ধরনটি ঠিক কেমন হবে তা এখনও অস্পষ্ট। অতীতে তেহরান ও ওয়াশিংটন সাধারণত পরোক্ষ আলোচনার পদ্ধতি বেছে নিয়েছে, যেখানে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করতেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »