1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত
ছবি: আল জাজিরা

আরও শান্তি আলোচনার সুযোগ করে দিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও বুধবার পর্যন্ত এটি স্পষ্ট ছিল না যে, দুই মাসব্যাপী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল বা ইরান এতে রাজি হবে কি না।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানি মধ্যস্থতাকারীদের এই অনুরোধে সম্মত হয়েছে যে, ‘ইরানের নেতা ও প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসা পর্যন্ত এবং আলোচনা যেভাবেই হোক শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর আমাদের হামলা স্থগিত রাখা হবে।’

হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়া একটি যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের নেতারা ইসলামাবাদে শান্তি আলোচনার আয়োজন করেছেন।

কিন্তু একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়ার পাশাপাশি ট্রাম্প এও বলেছেন যে, তিনি সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত রাখবেন, যাকে ইরান যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

এদিকে, বুধবার সকালে ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও তেহরান থেকে আসা কিছু প্রাথমিক প্রতিক্রিয়ায় বোঝা গেছে যে ট্রাম্পের মন্তব্যকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। প্রতিবেদন বলছে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের সহযোগী তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেনি এবং শক্তি প্রয়োগ করে মার্কিন অবরোধ ভাঙার হুমকি পুনর্ব্যক্ত করেছে। ইরানের প্রধান আলোচক, সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের এক উপদেষ্টা বলেছেন, ট্রাম্পের ঘোষণার তেমন কোনো গুরুত্ব নেই এবং এটি একটি কৌশল হতে পারে।

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর কয়েক সপ্তাহের সংঘাত শেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয় ওয়াশিংটন-তেহরানের। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় আলোচনায় বসার কথা ছিল মার্কিন-ইরানি প্রতিনিধিদের। কিন্তু হরমুজে ইরানি জাহাজকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনা নিয়ে ইরান আলোচনায় অংশ নেবে না বলে জানায়।

এর আগে ট্রাম্প বলেছিলেন দ্বিতীয় আলোচনায় না বসলে বা চুক্তি না করলে তিনি আবার ইরানে হামলা চালাবেন। কিন্তু সেই বিবৃতি থেকে সরে এসে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »