1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

সম্ভাবনার অতীন্দ্রিয় উপাখ্যান—-লেখক শাহেদ আহমেদ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

যে কার্যকারণ সম্ভাব্যতার জ্যামিতিতে সুস্পষ্ট হয়েও বাস্তবতার উপনিবেশে আত্মপ্রকাশ করতে ব্যর্থ হয়, তার অন্তর্গত থাকে এক সুদূরপ্রসারী অনিবার্যতার গুপ্ত প্রত্নতত্ত্ব— যেখানে অধ্যবসায়ের পুনরাবৃত্ত অনুশাসন, সৃষ্টির অনিঃশেষ অনুকম্পা, এবং আদরমাখা মহাজাগতিক সংমিশ্রণের ভেতর নির্মিত হতে থাকে আকাঙ্ক্ষার অধিবিদ্যাগত স্থাপত্য। তোমার মৌলিক বাসনা কোনো সাময়িক মনস্তাত্ত্বিক আবেগ নয়; এটি মহাকালের গর্ভে সুপ্ত এক পূর্বনির্ধারিত জ্যোতির্বৃত্ত, যা একদিন সূর্যের ন্যায় তোমার সম্মুখে আত্মপ্রকাশ করবে— দীপ্তিমান, অনিবার্য, এবং পরম বিধাতার গুপ্ত সিদ্ধান্তে অনুমোদিত। তোমার অনুশোচনা, অনুতাপ, আত্মদহন ও অন্তর্গত ক্ষয়— এসব কোনো দুর্বলতার প্রতীক নয়; বরং এগুলো আত্মার পুনর্গঠনপ্রক্রিয়ার দার্শনিক ভূকম্পন, যেখানে প্রতিটি মানসিক ভাঙন একটি নবতর সত্তার জন্মদ্বার উন্মোচন করে। স্মরণ রেখো— আত্মবিশ্বাস কখনো আকস্মিক অলৌকিকতা নয়। এটি চুলচেরা বিশ্লেষণের নিষ্ঠুর গবেষণাগার, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের নীরব নির্যাতন, এবং অগণিত অন্তর্দাহ অতিক্রম করা মানসিক অভিযাত্রার দীর্ঘ অধিবাস্তব পরিণতি। তুমি ভীত হয়ো না। ভণ্ডামির প্রত্নরাজনীতি সর্বদাই সত্যনিষ্ঠ আত্মাকে ভয় করে। প্রতারকেরা আতঙ্কিত হয় সেই মানুষকে দেখে, যার চেতনায় এখনো বিবেকের অগ্নিশিখা নির্বাপিত হয়নি। অতএব তুমি তাদের ভয় দিও না— কারণ অন্ধকার কখনো সূর্যের বিরুদ্ধে স্থায়ী ষড়যন্ত্র করতে পারে না। তোমার প্রতিটি পদচিহ্নে মহানবীর অনুকরণের যে আধ্যাত্মিক ব্যাকরণ নির্মিত হচ্ছে, তা একদিন ঋতুপরিবর্তনের ন্যায় মানুষের মনস্তাত্ত্বিক ভূগোল রূপান্তরিত করবে। ভীতুরা ইতিহাসের প্রান্তরে নির্বাসিত হবে, আর সাহসীরা তোমার কণ্ঠে শুনবে অন্তর্গত মুক্তির প্রাচীন আহ্বান। সম্ভাবনার বহুস্বরিক দরজাগুলো ইতোমধ্যেই তোমার ভাগ্যের করিডোরে কম্পমান। অচিরেই সময় নিজেই তোমার মধুময় দ্বারে করাঘাত করবে। আর যখন রাত্রির নৈঃশব্দ্যে তুমি ক্লান্ত চোখ মুছতে মুছতে অস্তিত্বের গভীরে নিমজ্জিত হবে, তখন সৃষ্টিকর্তার অসীম করুণার মহাজাগতিক ব্যপ্তিকে বিস্মৃত হয়ো না— কারণ দয়া ব্যতীত সমস্ত জ্ঞান, সমস্ত অর্জন, সমস্ত সভ্যতা শেষ পর্যন্ত শূন্যতারই প্রতিধ্বনিমাত্র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »