1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের ঈদ উত্তর আড্ডা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৭৪ বার পঠিত

সাম্প্রতি ঢাকায় নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের পবিত্র ঈদুল আজহা উত্তর আড্ডা – ২০২৬ এবং আসন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ঘরোয়াভাবে মগবাজারে অনুষ্ঠিত হয়েছে।

সভার মধ্যমণি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেমী ৯ম বংশধর নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জনাব ফাইজুল ইসলাম, ঢাকা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও কন্ঠশিল্পী শিমুল হাসান।
নবাবজাদা আব্বাসউদ্দৌলা বলেন,
“সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও সম্মান।
সমমনারা সংগঠিত হলে যেকোনো কিছুই সম্ভব। ঐক্যই আমাদের শক্তি”।

সভায় উপস্থিত বক্তারা ২৩ জুন পলাশী দিবস, ২ জুলাই নবাব সিরাজউদ্দৌলার শাহাদাৎ বার্ষিকী এবং ১৯ সেপ্টেম্বরে নবাব সিরাজউদ্দৌলার শুভ জন্মবার্ষিকী পালন ও এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

তারা এর বাইরে দেশে-বিদেশে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলিতে ট্যুর বা পরিভ্রমণের ব্যবস্থা গ্রহণ, সেসব স্থাপনা ও পরিষদের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি তৈরি, ডিজিটাল প্রচার-প্রচারণা, পরিষদে শিল্পপতি ও সমাজসেবকদের সম্পৃক্তকরণ, নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি রক্ষায় মিউজিয়াম স্থাপন প্রভৃতির ওপর গুরুত্বারোপ করেন।

ইতিহাস ঐতিহ্যের ঘরোয়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। তারা হলেন : ড. মোহা. আনিসুর রহমান ফরাজি, একুশে টিভির সাউন্ড এডিটর তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী মো. হাসান, ডিবিসি টেলিভিশনের তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আল মাসুম সবুজ, আর টিভির চিত্র সাংবাদিক শেখ ওমর উদ্দিন ও চ্যানেল আই -য়ের সাংবাদিক পান্না আক্তার, স্কুল শিক্ষক মুন্নু সহ আরো অনেকে।

নতুন সদস্যদের নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নেতৃবৃন্দ স্বাগত জানান। যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের চেয়ারম্যান নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা (সম্পাদক – সাপ্তাহিক পলাশী) ও মহাসচিব জনাব ফাইজুল ইসলাম (সিনিয়র সাংবাদিক- দৈনিক ইত্তেফাক) ধন্যবাদ জানান।

বিশেষ করে বাংলাভিশনের চিত্র সাংবাদিক জনাব সবুজ ও তার পরিবারের নবীন-প্রবীণ সকল সদস্যের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ প্রধান নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »