1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ব্রাহ্মণবাড়িয়ায় বাউল গান ও মাজার সংস্কৃতি রক্ষার ঘোষণা ব্যারিস্টার রুমিন ফারহানার

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

বাউল গান ও মাজার সংস্কৃতিতে কোনো বাধা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান সমানভাবে চলবে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

রুমিন ফারহানা বলেন, “আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানও হবে। আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, ততদিন কেউ এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিতে পারবে না।”

তিনি আরও বলেন, গত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও বাউল গানের আসরে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বাউল শিল্পীদের হয়রানি ও গ্রেফতারের ঘটনাও দেখা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, “আমি জানি না অন্য কেউ প্রতিবাদ করেছে কি না, তবে আমি প্রতিটি ঘটনার প্রতিবাদ জানিয়েছি। এমনকি সিলেট-এ ঈদুল ফিতরের পরদিনও বাউল গানের আসরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।”

তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার দায়িত্ব সবার। বাউল গান ও মাজার সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »