1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

দেশে ফিরেছেন সাফজয়ী ফুটবলাররা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত
বিমানবন্দরে ফুটবলারদের বরণ করে নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের কর্তারা। ছবি : বাফুফে

বিমানবন্দরে সবার অপেক্ষা। কখন দেশে ফিরবে যুবারা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। পেয়েছে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ। সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। আজ শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে দল। রওনা দিয়েছে হাতিরঝিলের দিকে।

ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করা হয় ফুটবলারদের জন্য। এর আগে নারী ফুটবল দলকে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলেও, ছেলেদের দল এবারই প্রথম ছাদখোলা বাসের সংবর্ধনা পেল। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের যাবে ফুটবলারদের বহনকারী বাসটি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

সাফজয়ী দলকে রাতেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল ঘোষণা দিয়েছেন আর্থিক পুরস্কারের।

এই দলটিকে নিয়ে বেশ আশাবাদী আমিনুল হক, ‘যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী ও তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।’

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »