
আজ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মাসুম আহম্মেদ-এর শুভ জন্মদিন। তিনি দৈনিক যায়যায়দিন-এর একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সংবাদপত্র জগতে কাজ করে যাচ্ছেন।
তিনি মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের ঐক্য ও সাংবাদিকতা পেশার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি তিনি মোহনগঞ্জ মৎস্য আড়তদার মালিক সমিতি-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি সামাজিক ও ছাত্র সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে “বিজয়নী ছাত্রী ফ্রন্ট”-এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।
জন্মদিন উপলক্ষে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ উপলক্ষে মোহাম্মদ খোকন মিয়া, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, মোহনগঞ্জ, নেত্রকোনা—তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়:
“আপনাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ আপনাকে আরও সম্মান, সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করুন—এই কামনা করি।”