1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব: নির্বাচনকালীন কমিটির দায়িত্ব নিলেন উপদেষ্টা আমিনুল হাজারী

ভেনিস (ইতালি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা আমিনুল হাজারীকে প্রধান করে একটি নির্বাচনকালীন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আমিনুল হাজারী আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সংগঠনের সকল সদস্য, প্রবাসী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এক বিবৃতিতে আমিনুল হাজারী বলেন, “ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা, গণতান্ত্রিক চর্চা এবং সকল সদস্যের মতামতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

​তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুতই একটি শক্তিশালী, গতিশীল ও সর্বমহলে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও উদারতার সাথে কাজ করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ইতালির ভেনিসে বসবাসকারী অভিবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ২০২২ সালে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক পলাশ রহমান। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »