1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪২০ বার পঠিত

নবাব সিরাজউদ্দৌলার আদর্শ, ইতিহাস ও উত্তরাধিকার সংরক্ষণে কাজ করার প্রত্যয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক সংগঠন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এনএসএসপি)-এর ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর নিকুঞ্জে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্মের উত্তরসূরি, সাপ্তাহিক পলাশীর সম্পাদক সৈয়দ গোলাম আব্বাস আরেব (নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা)-কে চেয়ারম্যান এবং লেখক, সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম-কে মহাসচিব নির্বাচিত করা হয়।

বিশিষ্টজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ

নবগঠিত উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন দেশের শিক্ষা, ইতিহাস, প্রশাসন ও সমাজসেবামূলক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। উপদেষ্টারা হলেন— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ইতিহাসবিদ ও সামরিক ইতিহাস গবেষক অধ্যাপক ড. শেখ আকরাম আলী, ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারিক উদ্দিন চৌধুরী, কবি ও ইতিহাসবিদ মোহাম্মদ নুরুল হুদা ডিউক, সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর এবং মেজর মো. ফারুক (অব.)

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য

কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা গবেষক ও প্রাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. রমিত আজাদ। যুগ্ম-মহাসচিব হয়েছেন জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ হয়েছেন সিটিজেনস ব্যাংক পিএলসির এভিপি ও ম্যানেজার (অপারেশন) মো. মাহমুদ হোসেন

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাইফ টু ওয়ে গ্লোবালের সিইও নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রেডজোন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের মহাব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র সারাবাংলা ডট নেটের সিনিয়র করেসপন্ডেট ফারহানা হক নীলা, উদ্যোক্তা ও সমাজকল্যাণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের সাংবাদিক ইসমাইল হোসেন, প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী শিমুল হাসান (মামুন) এবং তথ্য-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক বাংলাভিশন টিভির সিনিয়র চিত্রসাংবাদিক আল মাসুম সবুজ

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, দৈনিক সকালের দর্পণের প্রকাশক ও সম্পাদক ও ঢাকা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় সহকারী ও দৈনিক মূলধারার (অনলাইন) সমন্বায়ক সুমৃৎ খান সুজন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজরীন আক্তার লাকী

বিভাগীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি

সংগঠনের বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইত্তেফাক ও আমার দেশের সাবেক ব্যুরো চিফ ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী (রাজশাহী), ব্যবসায়ী ও সমাজসেবক সামি চৌধুরী (সিলেট) এবং আলি মুনির খোরাসানী ও মোস্তফা সিদ্দিকী (চট্টগ্রাম)

অন্যদিকে আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সমাজসেবক পাভেল ক্লিনটন (যুক্তরাষ্ট্র), কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক চৌধুরী (যুক্তরাজ্য), মো. জসিম উদ্দিন (কানাডা), সৈয়দ মো. আলী রেজা মাসুম (ইরান), মেহেদি হাসান (সৌদি আরব), ফয়েজ আহমেদ (ভারত) এবং সৈয়দা পারভীন হাসান (পাকিস্তান)

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে বহুমুখী কর্মপরিকল্পনা

সভায় নেতৃবৃন্দ জানান, নবাব সিরাজউদ্দৌলার জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে তার পরিবার ও উত্তরসূরিদের সহযোগিতা, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, গবেষণা কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং জাতীয় পর্যায়ে ‘নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা ফাউন্ডেশন, ট্রাস্ট, একাডেমি, জাদুঘর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল প্রতিষ্ঠা

আত্মপ্রকাশের পটভূমি

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। পরবর্তীতে ১০ এপ্রিল নবাব আলিবর্দী খানের ২৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও সাধারণ সভার মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

উদ্ধৃতি

“নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ইতিহাস সংরক্ষণ এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।” — নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নেতৃবৃন্দ

নবগঠিত এই পরিষদ ইতিহাস, গবেষণা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি ও আদর্শকে জাতীয় পরিসরে আরও সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »