1. admin@newstolife.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ

উত্তম কুমার সিকদার, পলাশ, নরসিংদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

এসএসসি বৃত্তির ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে জনতা আদর্শ বিদ্যাপীঠ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে বিদ্যালয়টির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ২০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগে বৃত্তিপ্রাপ্ত ৯ শিক্ষার্থী

বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোঃ তাসনিম রায়হান ও সারিয়াম আকন্দ।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—তৌহিদুল ইসলাম, ইবনেসিনা, স্নিগ্ধ পাল, জিসান শেখ, তামজীদ ইসলাম, শেখ মুস্তাফিজুর রহমান ও নাজিবা।

ব্যবসায় শিক্ষা বিভাগে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থী

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সুদেষ্ণা ধর, সুরানা বিনতে ইলিয়াস ও বুশরা জাহান।

সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তানহা, দোহা, তানজিম জান্নাত, তৌহিদা ইউসুফ, ইভা আক্তার, আনিসা বেগম, তাহারিয়া মাসুম ও মৃদুল শেখ।

সাফল্যের ধারাবাহিকতায় সন্তুষ্ট প্রধান শিক্ষক

বিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক জনাব মাসুদ খান বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভূতপূর্ব সাফল্যে অভিনন্দন পরিচালনা পর্ষদের সভাপতির

জনতা আদর্শ বিদ্যাপীঠের এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হেলাল উদ্দিন আহমেদ, যিনি আকিজ বশির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)।

তিনি বলেন, এ সাফল্য বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিকতার প্রতিফলন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আরও যত্নশীল, দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে।

শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যাশা

জনতা আদর্শ বিদ্যাপীঠের ২০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা মেধা, যোগ্যতা ও সাফল্যের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »